জগলুল হুদা,রাংগুনিয়া ঃ রাঙ্গুনিয়া উপজেলা সরফভাটা ইউনিয়নের জঙ্গল সরফভাটা এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে তিন ভাইকে কুপিয়ে হত্যা মামলায় পিতা পুত্রসহ চারজনকে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। সপ্তম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ফেরদৌস আরা গতকাল এ রায় প্রদান করেন। দন্ডাদেশ প্রাপ্তরা হলেন, মো. হাসান, তার পুত্র আবুল মনসুর, হাসানের ভাইয়ের ছেলে মো. শহীদুল্লা, মো.জাহেদুল্লাহ। আসামীদের মধ্যে হাসান ছাড়া বাকীরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন। ১৯৯৮ সালের ১০ ফেব্রুয়ারী রাঙ্গুনিয়া উপজেলায় জঙ্গল সরফভাটা গ্রামে জমি বিরোধ নিয়ে একই এলাকায় আনোয়ারুল ইসলাম, শফিউল আলম ও জসিম উদ্দিনকে নৃসংশ ভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতদের ভাই মাহাবুল আলম বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। হত্যাকান্ডের বাদী মাহাবুল আলম এ রায়ে সন্তুষ্ট এবং রায় দ্রুত বাস্তবায়নের কথা বলেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












