রাঙ্গুনিয়ার চাঞ্চল্যকর জিল্লুর রহমান ভান্ডারী হত্যা মামলার আসামী সন্ত্রাসী মো. তোতা মিয়া ওরফে তোতাইয়াকে আটক করেছেন রাঙ্গুনিয়া থানার পুলিশ। সে রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের বাইশ্যার ডেবা গ্রামের আবু ছালেহ ওরফে বুইল্ল্যার পুত্র। সোমবার (১২ ডিসেম্বর)রাত দশটায় রাঙ্গুনিয়ার রাণীরহাট এলাকা থেকে রাঙ্গুনিয়া থানার ওসি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করেন। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। সন্ত্রাসী তোতাইয়্যা সহযোগীসহ ২০১৫ সালের ২১ জানুয়ারি রাতে উপজেলার রাজানগর ইউনিয়নের রাণীরহাট বাজার সংলগ্ন রাজানগর আরএবিএম উচ্চ বিদ্যালয় মাঠে জিল্লু ভান্ডারীকে ধরে নিয়ে পায়ে গুলি করে হত্যা করেন বলে অভিযোগে জানা যায়। জিল্লুর রহমান ভান্ডারী উপজেলার ইসলামপুর ইউনিয়নের খামারি পাড়া গ্রামের নুরুল আলম সওদাগর প্রকাশ লেদুর পুত্র। এরপর তার ভাই আজিম উদ্দিন বাদী হয়ে খুনি মো. তোতা মিয়া (২৫) সহ ১৩জনকে আসামী করে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত করে কয়েকজনকে বাদ দিয়ে মামলার চার্জশীট প্রদান করেন আদালতে। এরপর মামলার বাদী আদালতে চার্জশীটের বিরুদ্ধে নারাজী দিলে মামলাটি পুনরায় তদন্তের দায়িত্ব পান সিআ্ইডি। সিআইডি চট্টগ্রামের ইন্সপেক্টর মো. আবদুল হামিদ মামলাটি পূনরায় তদন্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন গত অক্টোবর মাসে। রাঙ্গুনিয়া থানার ওসি মো. হুমায়ুন কবির সন্ত্রাসী তোতাইয়াকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ আছে। এছাড়া সে জিল্লুর রহমান ভান্ডারি হত্যা মামলার চার্জশীট ভুক্ত ৯নং আসামী।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












