জগলুল হুদা,রাঙ্গুনিয়া প্রতিনিধি: “কন্যা শিশুর নিরাপদ পরিবেশ সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ ” এই ম্লোগানকে প্রতিপাদ্যে করে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) উপজেলা সদর ইছাখালী, বিআইজেড বালিকা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস সোনিয়া সফির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার। বক্তব্য রাখেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি শীল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুর, প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ইস্কান্দর, সৈয়দবাড়ী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আক্কাছ শেখ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যা শিশুরা প্রাইমারি লেভেল শেষ করে যখন উচ্চ বিদ্যালয়ে যায় তখন অনেকেরই বিয়ে হয়ে যায়। বাল্য বিয়ে প্রতিরোধ ও কন্যা শিশুদের দক্ষ ও শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করা দরকার। এই জন্য শিক্ষকদের পাশপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












