জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলা ইছাখালী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত মরহুম কৌশিক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শুক্রবার (২৬ আগস্ট) ইছাখালী জাকির হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ইছাখালী ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কবির আহম্মদ মেম্বারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান সিকদার। উদ্বোধনী বক্তব্য রাখেন উত্তরজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ। বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক ও মরহুম কৌশিকের পিতা কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা নজরুল কাদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা সত্যপ্রিয় বড়–য়া রাজু, পৌর আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন শাহ, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, উত্তরজেলা ছাত্রলীগের সহসভাপতি বিকে লিটন চৌধুরী, ক্রিড়া সংগঠক মো. হারুন, ডা. বিষু বড়–য়া, শিক্ষক অলক বড়–য়া, ছাত্রনেতা মো. রাসেল, রাসেল রাসু প্রমুখ। উদ্বোধনী খেলায় ইছাখালী ফুটবল একাদশ ও ইছামতি ফুটবল একাদশ প্রতিদ্ধন্ধীতা করেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












