রাঙ্গুনিয়া প্রতিনিধি: যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও স্াংস্কৃতিক অনুষ্ঠান শনিবার (১৫ নভেম্বর) রাজার হাট চত্বরে অনুষ্ঠিত হয়। রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সহসভাপতি বিধু মুৎসুদ্দীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত (মৎস্য খামার) যুব সংগঠক এরশাদ মাহমুদ। সম্মানিত অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহাবুবুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন বাদশা, আওয়ামী লীগ নেতা আবু জাফর। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন সম্পাদক ইলিয়াছ কাঞ্চন চৌধুরী। ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো. ইকবাল হোসেন ও মো. ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন চন্দ্রঘোনা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আব্বাস উদ্দীন, কামাল হোসেন, মো নুরুদ্দিন, সাজ্জাদ তালুকদার, আবু ছালেক, ফারুক তালুকদা মো. মাসুদ রানা, জাহেদ হোসেন, উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সদস্য আবদুল মালেক. মো. জামাল উদ্দিন, মো. জামাল , মো. জুয়েল প্রমুখ।











