রাঙ্গুনিয়ার ইছামতি খাল থেকে অবৈধভাবে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনকারী তিনটি স্থানীয় প্রভাবশালী গ্র“পের ড্রেজার পুড়িয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ ফেব্র“য়ারি) দুপুরে রাঙ্গুনিয়ার সহকারি ভুমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম অভিযান চালিয়ে অবৈধ বালু তোলার কাজে ব্যবহৃত তিনটি ড্রেজার পুড়িয়ে দেন। এরআগে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকবার বলা হলেও তারা কর্ণপাত করেননি।
উপজেলা প্রশাসন সুত্র জানায়, ইছামতি খালের পারুয়া ইউনিয়নের সৈয়দনগর এলাকায় মো. দিদার, মো. সেলিম, মো. ইকবাল ও বসাক পাড়া এলাকায় রাকিবুল হাসান বাবু ও মুহিবুল্লাহ দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে ইছামতি খাল থেকে বালু উত্তোলন করে আসছে। অবৈধ ও অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন করার কারণে ইছামতি খালের বিভিন্ন অংশে ভাঙ্গন সৃষ্টি হয়ে সাধারন মানুষের ভিটেবাড়ি ক্ষতিগ্রস্থ হচ্ছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন গতকাল অভিযান পরিচালনা করেন।
রাঙ্গুনিয়ার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম জানান, অবৈধ ড্রেজারগুলো আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে। পাইপগুলো কেটে ফেলা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে এরধরণের অভিযান অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।











