জগলুল হুদা, রাঙ্গুনিয়া সংবাদদাতা : রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের নব ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বৃহস্পতিবার (২৮ জুলাই) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগ। বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ত আলী শাহ, কলেজ ছাত্রলীগ নেতা মো. আশফাক, মো. মোরশেদ, মো. বাপ্পা, মো. মামুন, মো. রাফি, মো. শহীদ, সানি, মো. হেলাল, মো. আসফিক প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দরা ছাত্রলীগের কমিটি দ্রুত বাতিল করে যোগ্য ও ত্যাগী ব্যক্তিকে নেতৃত্ব আনার দাবি জানান।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












