রক্তে রাঙ্গা সুচির নোবেল
নাফ নদীতে ভেসে যায়,
রোহিঙ্গারা প্রহর গুনে
প্রাণ বাঁচানোর প্রতিক্ষায়।
কোথায় যাবে, কোথায় রবে
মাথা গুজার নাইরে ঠাই।
পালিয়ে যেতে ব্যর্থ হলে
স্তব্ধ হবে জীবনটাই।
নাফ নদীতে লাশের জোয়ার
সুচির মুখে হাসি,
জ্বালাও পোড়াও গণহত্যা
দেখেন বিশ্ববাসী।
নাড়ীর মায়া, বাড়ীর মায়া
ওদের কাছে নগণ্য,
সভ্য যুগে সুচির সেনার
কাজটা বড়ই জঘন্য।
আগ্রাসনের নগ্ন থাবায়
জ্বলছে আজি মায়ানমার,
মানবতার চিন্তা করে
বিশ্ববাসী খোল দ্বার।।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল













