(এম,এ,মালিক)
চির সবুজের ধরণী-তলে,
ফুটলো রক্তে ভেজা ফুল।
সৌরভ ছড়িয়ে পড়লো
গন্ধে সব আকুল।
ঘুণে ধরা বাঁশীতে আজ
বাজলো নবীন সূর,
ছড়িয়ে পড়া সৌরভে তার
গন্ধে সব আকুল।।
নবরূপে ফুটলো ধরায়
রক্তে ভেজা ফুল।।
সে ফুল কলি-রূপে থাকতে
এল বিষ-ভ্রমরের দল।
লণ্ডভণ্ড করে দিলো
ফুলের শতদল।
ক্ষতের মোহর এঁকে দিয়ে
ফুটালো বিষের হুল।
নবরূপে ফুটলো ধরায়
রক্তে ভেজা ফুল।।
রক্ষা কল্পে ছুটে এলো
রক্ষী ভ্রমর দল,
রুখল আঘাত বীর-বিক্রমে
ভাঙ্গলো শত্রুর বল।
ফুলটি রক্ষা করলো বটে
শত্রু না হইল নির্মুল।।
নবরূপে ফুটলো ধরায়
রক্তে ভেজা ফুল।।
জখমী পাপড়ি মেলে আবার
ফুটলো ঝরা ফুল,
পত্র-পল্লব দিয়ে বৃক্ষ
ধরায় পাতে মূল।
শুষ্ক মরু সিক্ত হলো
পেয়ে রহমতেরই ঢল।
নবরূপে ফুটলো ধরায়
রক্তে ভেজা ফুল।।
সুযোগ পেলে শত্রু-ভ্রমর
আজও আসে ছুটে,
বিষের হুল ফুটাতে তারা
দের করেনা মোটে।
তবে ফুল-প্রেমিকরা উঠছে জেগে
ভাঙ্গছে তাদের ভূল।।
নবরূপে ফুটলো ধরায়
রক্তে ভেজা ফুল।।
আব্দুল মালিক হাসমত বলে
শুন বন্ধুগণ –
নির্মুল করে দিতে হবে
শত্রুদলের ভ্রুণ।
বাংলাদেশ সেই ফুলেরই নাম
সব ঠিকানার মূল।।
নবরূপে ফুটলো ধরায়
রক্তে ভেজা ফুল।
ছড়িয়ে পড়া সৌরভে তার
গন্ধে সব আকুল ।।
সাম্প্রতিক খবর:

বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

কুয়েতে মধ্য আমেরিকার তিন দেশের যৌথ স্বাধীনতা দিবস উদ্যাপন

কুয়েতে ঈদের আগে সুগন্ধি বাজারে ব্যস্ত ছিলেন বাংলাদেশী ব্যবসায়ীরা

ঐতিহাসিক বদর দিবস আজ

জায়েদ সাসটেইনেবলিটি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের মোস্তফা

২০২৪ সালে মৌলভীবাজারের আলোচিত ঘটনা

কুয়েতে "মাদককে না বলি,খেলাধুলাকে হ্যাঁ বলি" স্লোগানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জালালাবাদের নির্বাচন বাতিল

ওমানে স্থানীয় কর্মীদের চাকরির সুযোগ, প্রবাসীদের জন্য কঠোর নিয়ম












