ডেস্ক নিউজ : চাঞ্চল্যকর গোলাগুলির ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছে রংপুর কোতোয়ালি থানা। সোমবার রাতে রংপুর সিটি করপোরেশনের (রসিক) ২০নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তৌহিদুল ইসলামের নির্বাচনী অফিস লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা।
এর প্রতিক্রিয়ায় নিরাপত্তা বিধানে ব্যর্থতার প্রতিবাদে রাত ১১টায় ওই থানা ঘেরাও করে শত শত এলাকাবাসী। পরে সেখানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। এর ফলে থানা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে নিমেষেই।
জানা যায়, সিটি করপোরেশনের গুরাতিপাড়া এলাকায় রাত ৯টার দিকে রসিক নির্বাচনের কাউন্সিলর প্রার্থী ও আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলামের নির্বাচনী অফিসে তার কর্মী-সমর্থকরা অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তার অফিস লক্ষ্য করে গুলি চালায়। পরে সবাই দ্রুত ওই অফিস থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবদুল আজিজ জানান, এ ঘটনায় জড়িতদের আটক করা হবে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












