ছাতকের জাউয়াবাজারে প্রকাশ্য দিবালোকে বসছে শিলং তীর নামক ডিজিটাল জুয়া খেলার জমজমাট আসর। গত কয়েক মাস থেকে স্থানীয় কতিপয় প্রভাবশালীর ছত্রছায়ায় পুলিশ প্রশাসন ম্যানেজ করেই এসব জুয়ার আসর বসছে। ফলে প্রত্যহ ক্ষতিগ্রস্থ হাজার হাজার লোকজন টাকা-কড়ি হারিয়ে চুরি, ডাকাতি, ছিনতাইও রাহাজানিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে বলে জানা গেছে। স্থানীয় সুত্রে জানা যায়, ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে উদ্ভাবিত নাম্বার টোকেনের এই খেলায় ১০টাকায় ৭০০টাকা পাবার আশায় বাজারে আসা যুবক, ব্যবসায়ি, শ্রমিক ও স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর লোকজন ডিজিটাল এ জুয়ায় আসক্ত হচ্ছেন। স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় বাজারে চলমান জুয়ার আসরেপ্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন হাজার হাজার লোক। এই ডিজিটাল জুয়া খেলে পেশাদার জুয়াড়িরাও হচ্ছেন প্রতারিত ও নিঃস্ব। জুয়ার টাকা সংগ্রহ করতে আসপাশের এলাকায় চুরি-ডাকাতির প্রবনতা আশংকাজনকহারে বেড়ে গেছে। নাম্বার টোকেনের এই খেলায় ১০টাকায় ৭০০টাকা পাবার লোভ সংবরন করতে না পেরে সাধারণ লোকজন এর প্রতি আসক্ত হচ্ছে বলে জানা গেছে। ফলে এনিয়েসচেতন মহলে দেখা দিয়েছে চরম ক্ষোভ ও অসন্তেুাষ। সমাজের অবক্ষয়রোধে ডিজিটাল এ জুয়া খেলা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












