মো: মাহবুবুর রহমান রাহেল: মৌলভীবাজারে রাস্তার পাশে পাওয়া নবজাতকের দায়িত্ব নিলেন জামালপুর জেলা ইসলামপুর থানার অতিরিক্ত পুলিশ পুশার (এএসপি) আবু সুফিয়ান ও স্ত্রী নিজু আরা বেগম নবজাতকের লালন পালনের জন্য দায়িত্ব দিল আদালত।
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলার শিশু আদলতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন।
জানাযায়,নবজাতককে দত্তক নিতে মৌলভীবাজার শিশু আদালতে ১৭ টি আবেদন জমা পড়ে এই আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই বাচাই করে এএসপি আবু সুফিয়ান ও স্ত্রী নিজু আরা বেগমকে দায়িত্ব দেয়া হয়।
উল্লেখ্য, সোমবার (২০ নভেম্বর)সন্ধ্যায় শাহবন্দর এলাকার রাস্তার পাশে একটি শিশু পড়ে রয়েছে এমন সংবাদ মডেল থানার ওসি সোহেল আহমদকে জানানলে তিনি ঘটনাস্থলে পৌচ্ছে শিশুটিকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করেন। পরে সংবাদটি অনলাইন নিউজ পোর্টাল মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমে প্রকাশের পর নবজাতককে দত্তক নিতে দেশের বিভিন্ন জায়গা থেকে ১৭টি আবেদন জমা পড়ে।
সূত্রঃ moulvibazar24.com











