বদরুল আলম চৌধুরী (বিশেষ প্রতিনিধি) মৌলভীবাজার থেকে : মৌলভীবাজার থানার পুলিশ শহরে ৫০ পিস ইয়াবাসহ সাজিদ উল্লাহ (৩০) নামে এক যুবককে আটক করেছে ।আটক সাজিদ সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকার মৃত বাতির উল্লাহর ছেলে।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিন ভূঁইয়া শুক্রবার রাতে শহরের বর্ষিজোড়া এলাকা থেকে তাকে আটক করা করেন।
পুলিশ সূত্রে জানা যায়,, সাজিদ দীর্ঘদিন ধরে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে (ঢাকা মেট্রো ক-০৩-২০৬৬) নম্বরের একটি প্রাইভেটকার ও ৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে।
থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিন ভূঁইয়া জানান,সাজিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে ।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












