ষ্টাফ রিপোর্টার।। মৌলভীবাজারে অন্ধত্ব নিবারণ ও প্রতিরোধ কর্মসূচীর আওতায় বিগত সোমবার সকালে বি এন এস বি চক্ষু হাসপাতালে মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত ‘‘বিনামূল্যে ছাত্র/ছাত্রীদের দৃষ্টিশক্তি পরীক্ষা কার্যক্রম’’-এর আওতায় ছাত্র/ছাত্রীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার বি এন এস বি-র অবৈতনিক সাধারণ সম্পাদক জনাব এ এম ইয়াহিয়া মুজাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন এম. পি। বক্তব্য রাখেন, বি এন এস বি-র কার্যকরী পরিষদের কোষাধ্যক্ষ প্রকৌশলী এ মুনিম, সদস্য খন্দকার মোহাম্মদ হোসেন কুটি প্রমুখ। অনুষ্ঠানে মৌলভীবাজার সদর উপজেলার ১৯ টি প্রাথমিক বিদ্যালয়ের ১৬৩ জন ছাত্র/ছাত্রীর মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












