নিজস্ব প্রতিনিধি- মৌলভীবাজার সদর উপজেলার ৯নং আমতৈল ইউনিয়নের ২নং ওয়ার্ডের খুশহাল পুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে।
৭ই আগস্ট ২০১৭ইং সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে খুশহাল পুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুজ্জামানের মুদি দোকানে আকস্মিক এক অগ্নিকাণ্ডে প্রায় ১৫লক্ষ টাকার মালামাল আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে।
উক্ত বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সামাদ আহমেদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে সুনির্দিষ্ট করে এখনো কিছু বলতে পারছিনা, তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, এটি মশা তাড়ানোর কয়েল কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
এদিকে উক্ত এলাকাবাসী অভিযোগ করে বলেছেন, আগুন লাগার সাথে সাথেই স্থানীয় মৌলভীবাজার ফায়ার সার্ভিসকে জানানো হলেও, দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস টিম পৌঁছতে অনেক বিলম্ব করেছে। ফলে ক্ষতির পরিমাণ কিছু হলেও বেড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানাগেছে, ফায়ার সার্ভিস প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ধারণা মতে, মুদি ব্যবসায়ী নুরুজ্জামান এই অগ্নিকাণ্ডের কারণে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতির সম্মুখিন হয়েছেন।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী














