সাবেক এমপি নাসের রহমানকে সভাপতি ও তুখোড় ছাত্রনেতা মৌলভীবাজার সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান সাবেক ভিপি মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে দলটির কেন্দ্রীয় কমিটি কর্তৃক ৪৮ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার জেলা বিএনপির কমিটিকে অনুমোদন দেয়া হয়।
উল্লেখ্য যে, ২০০৯ সালে গঠিত কমিটি দীর্ঘদিন থেকে ২ টি গ্রুপে বিভক্ত ছিল। ফলে রব্বানি ও নাসের রহমান গ্রুপ আলাদা আলাদা ভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছিলেন, যা অনেকের কাছেই বিব্রতকর ও দলের মধ্যে বিশৃঙ্খলা বিরাজ করছিল।
এক পর্যায়ে উভয় গ্রুপের সমন্বয়ে ত্যাগী ও জনপ্রিয় নেতাদের নিয়ে আংশিক কমিটি গঠন করায় নেতা কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য লক্ষ করা গেছে।
জেলার নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, দেশনেত্রী খালেদা জিয়া,তারেক রহমান ও মীর্জা ফখরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং বিএনপির ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষে এবং দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে বিরামহীনভাবে কাজ করে যাবো।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












