ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি : বিশিষ্ট কলামিস্ট, রাজনীতিক ও লাইফবার্তা২৪ডটকম ভারপ্রাপ্ত সম্পাদক এম. গোলাম মোস্তফা ভুইয়াকে সম্মাননা প্রদান করেছে গোল্ডেন এরা কিডস স্কুল।
১৬ ডিসেম্বর শনিবার গোল্ডেন এরা কিডস স্কুল আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে গোল্ডেন এরা কিডস স্কুলের অধ্যক্ষ সালমা আহমেদ হীরা গোলাম মোস্তফা ভুইয়া’র হাতে এই সম্মাননা তুলে দেণ।
গোল্ডেন এরা কিডস্ স্কুলের সভাপতি রাসেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্ধোধন করেন ইঞ্জিনিয়ার পারভেজ খাদেম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজী শামসুর রহমান, লাইফবার্তা২৪ডট কমের ভারপ্রাপ্ত সম্পাদক এম. গোলাম মোস্তফা ভুইয়া, বাংলা একাডেমীর সদস্য সৈয়দ নাজমুল আহসান, ডা. এম এ মুক্তাদীর, সাহিত্যিক টিমুনী খান, আলেয়া বেগম আলো প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ সালমা আহমেদ হীরা।
উপস্থিত ছিলেন অজিত কুমার সরকার, রেজোয়ানা রেহান জাকিয়া, ফাতেমা খান নিশি, দিলারা আহমেদ ডিইজী, জাকিয়া ফৌজিয়া, ফৌজিয়া নওরিন, ফারহানা আক্তার, জান্নাতুল নাইম এলিজা, ফারজানা আক্তার, সাদেকা হাসানাত প্রমুখ।
এসময় গোলাম মোস্তফা ভুইয়া বলেন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার যাদের অবদান রয়েছে তাদের সকলকে শিশু কিশোরদের মনে স্থাপিত করতে হবে। মনে রাখতে হবে ইতিহাসকে চলতে দিতে হবে আপন নিয়মে। এই জাতি-রাষ্ট্র-সমাজ নির্মানে শেরে বাংলা একে ফজলুল হক, মজলুম জননেতা মওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জেনারেল এমএ জি ওসমানী, জিয়াউর রহমান-সহ সকল বীর সেনানীদের স্মরণ রাখতে হবে, সম্মান জানাতে হবে।
তিনি বলেন, আজকের যে শিশু আগামীতে সেই জাতির নেতৃত্ব প্রদান করবে। তার স্বাধীনতা ইতিহাস না জানলে স্বাধীনতা হুমকির মুখে পড়বে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












