মুন্সীগঞ্জে মেয়ে জামাতার বিরুদ্ধে শ্বাশুড়িকে গলাটিপে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে শহরের দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে।
শ্বাশুরি সালমা বেগমকে (৪০) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি ইউনুচ আলী জানান, বসত-ঘরের ভেতর প্রবেশ করে মেয়ে জামাতা রতন মন্ডল তার শ্বাশুরি সালমা বেগমকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে গলা টিপে ধরে। এ সময় ঘরে পরিবারের অন্য কোন সদস্যরা ছিলেন না।
সালমা বেগম মারা গেছেন ভেবে রতন পালিয়ে যায়। পরে ঘটনার ঘন্টাখানেক পর স্বামী আবুল কালাম আজাদ ঘরে এসে স্ত্রী সালমা বেগমকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।
প্রায় ২ বছর আগে দেওভোগ এলাকার সালমা বেগমের মেয়ে আয়েশা সিদ্দিকা বাঁধনের সঙ্গে একই এলাকার মৃত কায়কোবাদ মন্ডলের ছেলে রতন মন্ডলের বিয়ে হয়। বনিবনা না হওয়ায় গেল বছর তাদের বিয়ে বিচ্ছেদ হয়।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












