ডেস্ক নিউজ: মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটের বাসায় বৈঠকে করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। সোমবার (৩০ এপ্রিল) রাতে রাষ্ট্রদূত বার্নিকাটের বাসায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি এ বৈঠক করেন।
বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আঞ্চলিক রাজনীতি ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা হয় আড়াই ঘণ্টাব্যাপী, তবে বার্নিকাটের সঙ্গে ওবায়দুল কাদেরের একান্ত বৈঠকও হয়েছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এটিকে সৌজন্যমূলক নৈশভোজ বলে দাবি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা বলেন, বার্নিকাটের সঙ্গে অল্প সময়ের বৈঠক হয়েছে। এতে দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কথা হয়েছে। সিটি নির্বাচনের পরিবেশ নিয়ে মার্কিন রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেছেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাম্বাসেডর মো. জমির, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, ফারুক খান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এবং মার্কিন দূতাবাসের পলিটিকাল অ্যাফেয়াস সেকেন্ড সেক্রেটারি কাজী রহমান দস্তগীর ও জ্যাকব জে লেভিনসহ দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












