মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা এলাকায় যাত্রীবাহী চলন্ত একটি বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জন দগ্ধসহ ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সোমবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। দগ্ধ ও আহতের মানিকগঞ্জ সদর হাসপাতাল এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী নবীনবরণ পরিবহনের বাসটি উক্ত এলাকায় পৌঁছালে হঠাৎ করেই গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে গাড়িতে আগুন ধরে গেলে অন্তত ১৫ যাত্রী দগ্ধ হন। আর বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন নারী-শিশুসহ আরও ৫ যাত্রী। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায়
আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সড়ক থেকে বাসটি সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












