আন্তর্জাতিক ডেস্ক: মানবতার শত্রু ইহুদিবাদী ইসরাইল ক্ষমাহীন শাস্তির মুখে পড়বে বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া। ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বিরুদ্ধে অপমানসূচক বক্তব্য দেয়ার পরিপ্রেক্ষিতে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এ কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে।
যুদ্ধবাজ লিবারম্যাান গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিমকে, তার ভাষায়, পাগল বলে অভিহিত করেছিলেন। এর প্রতিক্রিয়ায় ইসরাইলের বিরুদ্ধে এ বিবৃতি প্রকাশ করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের মন্তব্যের মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি বিনষ্টকারী, আরবভূমি দখলকারী এবং মানবতার বিরুদ্ধে অপরাধী ইহুদিবাদী ইসরাইল বিশ্বের নিন্দা এড়ানোর ঘৃণ্য ষড়যন্ত্র করছে ।
মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইলের কাছেই একমাত্র অবৈধ পরমাণু অস্ত্র আছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। লিবারম্যানের বক্তব্যের মাধ্যমে উত্তর কোরিয়ার নেতাকে অপমান করা হয়েছে- এ কথা উল্লেখ করে এতে আরো বলা হয়, ক্ষমাহীন সহস্রগুণ শাস্তির মুখে পড়বে তেল আবিব। উত্তর কোরিয়ার ভাবমর্যাদা বিনষ্ট করার আগে ইসরাইলকে দ্বিতীয়বার ভাবনা-চিন্তা করতেও বলা হয়েছে ওই বিবৃতিতে।
সূত্র: পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












