আন্তর্জাতিক ডেস্ক: মাত্র দুই দিনে ৭১ লাখ ব্যারেল তেল বিক্রি করার কথা ঘোষণা করেছে ইরান। এর ফলে গত বেশ কয়েক বছরের মধ্যে স্বল্প সময়ে সর্বোচ্চ পরিমাণ তেল বিক্রির রেকর্ড গড়ল তেহরান।
ইরানিয়ান অয়েল টার্মিনালস কোম্পানি বা আইওটিসির ব্যবস্থাপনা পরিচালক পিরুজ মুসাভি জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় খার্গ বন্দর দিয়ে গত দুই দিনে সাত মিলিয়ন ব্যারেলের বেশি তেল রপ্তানি করেছে ইরান।
তিনি বলেন, এর মধ্যে ৪০ লাখ ব্যারেল তেল ইউরোপে এবং বাকি ৩১ লাখ ব্যারেল পাঠানো হয়েছে ইরানের পুরনো ক্রেতা দেশগুলো কাছে।
ইরানের তেল রপ্তানিকারক টার্মিনালগুলো একসঙ্গে নয়টি তেল ট্যাংকারে অপরিশোধিত তেল লোড করতে পারে বলে তিনি জানান। মুসাভি আরো বলেন, আগামী কয়েকদিনে ইউরোপে ইরানের তেল রপ্তানির ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে।
আইওটিসি’র প্রধান বলেন, আগামী এক মাসের মধ্যে গড়ে প্রতিদিন তেল রপ্তানির পরিমাণ পাঁচ লাখ ব্যারেলে উন্নীত করবে ইরান। তেল রপ্তানির ক্ষেত্রে বীমা সুবিধা সংক্রান্ত সমস্যাগুলো দূর করার লক্ষ্যে ইরানের ন্যাশনাল অয়েল কোম্পানি কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
সূত্র: রেডিও তেহরান
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












