স্পোর্টস ডেস্ক: ওয়েন রুনির দলের সাথে না থাকায় খুব একটা সমস্যা হয়নি ম্যানইউর! তাকে ছাড়াই এগিয়ে যাচ্ছিল মরিনহোর রেড ডেভিলসরা। তবে রুনি ফেরায় যেন পূর্ণতা পেল ম্যানইউ। আর দলে ফিরেই আবারও পাওয়া গেল সেই পুরোনো রুনিকে।
রোববার রাতে টার্ফ ম্যুরে বার্নলিকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে ম্যানইউ। আর দলে ফিরেই নিজেকে মেলে ধরলেন রুনি। প্রতিপক্ষে মাঠে দুর্দান্ত ফর্মে থাকা অ্যান্টোনিও মার্শাল লিড এনে দেন ম্যানইউকে। ২১ মিনিটের মাথায় গোল করেন তিনি। আর ৩৯ মিনিটে ওয়েন রুনির করা গোলে জয় নিশ্চিত হয় ম্যানইউর। টানা তৃতীয় জয়ে প্রিমিয়ার লিগ টেবিলের সেরা চারে থেকে মৌসুম শেষ করার সম্ভাবনা আরও জোরালো করল ম্যানইউ।
তবে লিগ টেবিলে অবশ্য পাঁচেই থাকতে হচ্ছে ম্যানইউকে। খেলে ফেলেছে ৩২ ম্যাচ। পেয়েছে ৬৩ পয়েন্ট। এবারের মৌসুমে তারা জয় পেয়েছে ১৭ ম্যাচে, ড্র করেছে ১২টিতে। আর ম্যানইউ হেরেছে মাত্র ৩ ম্যাচ।
অন্যদিকে, পয়েন্ট টেবেলের শীর্ষে রয়েছে চেলসি। ৩২ ম্যাচে তাদের সংগ্রহ ৭৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা টটেনহামের পুঁজি ৭১। ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিভারপুল। আর চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার সিটির ভাণ্ডারে জমা আছে ৬৪।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












