লাইফস্টাইল ডেস্ক: মাছের ডিম সুস্বাদু একটি খাবার। নানা পদে রান্না করা যায় এই মাছের ডিম। হরেক রকমের মন জুড়ানো, প্রাণ জুড়ানো মাছের ডিমের খাবার যেমন মুখরোচক তেমনি এই খাবারে আছে বেশ উপকারও।
অনেকে তো মাছ কেনেন শুধু মাছের ডিম খাওয়ার জন্য। কিন্তু জানেন কি, মাছের ডিমের রয়েছে কোন কোন গুনাগুণ!
উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হল এমন একটি রোগ যখন কোন ব্যক্তির রক্তের চাপ সব সময় স্বাভাবিকের চেয়ে ঊর্ধ্বে থাকে। প্রায় ৯০–৯৫% ভাগ লোক উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগে থাকেন এবং এই রোগীদের জন্যও মাছের ডিম অত্যন্ত উপকারী খাবার।
শুধু তাই নয় অ্যালঝাইমারের রোগীরাও মাছের ডিম খেতে পারেন, উপকার পাবেন। অ্যালঝাইমারটা আসলে স্মৃতিভ্রষ্ট হওয়া। এই সমস্যায় মাছের ডিম ভালো কাজে দিবে। মাছের ডিমের মধ্যে থাকে ভিটামিন ডি। ভিটামিন ডি থাকার ফলে দাঁতও ভাল থাকে এবং ভিটামিন ডি থাকার ফলে হার্টের অসুখ যাঁদের রয়েছে, তাঁদের পক্ষেও মাছের ডিম ভালো।
মাছের ডিমে ভিটামিন এ থাকার ফলে চোখ ভাল থাকে। তাছাড়া মাছের ডিম খেলে রক্ত পরিষ্কার হয় এবং হিমোগ্লোবিন বাড়ে। ফলে অ্যানিমিয়া থেকে রেহাই পাওয়া যায়। মাছের ডিম খেলে হাড়ও শক্ত হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












