আন্তর্জাতিক ডেস্ক : মহাকাশে আরো নয়টি কৃত্রিম উপগ্রহ পাঠানোর পরিকল্পনা নিয়েছেন ইরান। বর্তমানে মহাকাশে চারটি কৃত্রিম উপগ্রহ রয়েছে দেশটির।
গতকাল শুক্রবার এই তথ্য জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম পার্সটুডে।
আজ ৩ ফেব্রুয়ারি ইরানের জাতীয় মহাশূন্য প্রযুক্তি দিবস। ২০০৮ সালে মহাকাশে নিজেদের প্রথম কৃত্রিম উপগ্রহ উমিদ (আশা) পাঠানোর দিনটিকে মহাশূন্য প্রযুক্তি দিবস হিসেবে পালন করে দেশটি।
ইরানের ষষ্ঠ উন্নয়ন পরিকল্পনার আওতায় ২০২২ সালের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় প্রথম কৃত্রিম উপগ্রহ পৃথিবীর কক্ষপথে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই পরিকল্পনার আওতায় ২০১৬ সালে ‘পার্স-এক’ উপগ্রহ নির্মাণের কাজ শুরু করে দেশটি। উৎক্ষেপণের অপেক্ষায় রয়েছে এই উপগ্রহটি।
এ ছাড়াও আরও যেসব কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর পরিকল্পনা রযেছে তাদের মধ্যে রয়েছে দুস্তি (বন্ধুত্ব), নাহিদ-এক, নাহিদ-দুই, পায়াম (বার্তা), তুলু (উদয়), মেজবাহ-দুই (প্রদীপ-২), জোফর ও সোহা।
এছাড়া বর্তমানে মহাকাশে ইরানের মালিকানাধীন সাফির (দূত), রাসাদ (পর্যবেক্ষণ), নাভিদ (সুসংবাদ) ও ফাজর (ভোর) নামের চারটি কৃত্রিম উপগ্রহগুলো রয়েছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












