মন্ত্রিসভায় শিগগিরই আর পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সিলেট যুগলটিলা মন্দিরে ইসকন আয়োজিত রথযাত্রা মহোৎসব উপলক্ষে আলোচনা সভা শেষে রবিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মন্ত্রিসভায় কিছু কিছু পরিবর্তন হয়েছে, আমার মনে হয় না আর বড় কিছু হবে। এটা একটি গতিশীল প্রক্রিয়া।
অর্থমন্ত্রী আরও বলেন, সরকারের প্রথম মেয়াদের ৫ বছর পর নতুন মন্ত্রিসভা হল, তখন প্রধানমন্ত্রী কোনো বিশেষ পরিবর্তন করেন নাই। তাই একটু সময় নিয়ে করেছেন।
খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অর্জুন মালাকার, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ফয়সল মাহমুদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও সিটি কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ এ সময় উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদে বাসে ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ অনুমতি ছাড়াই পাওয়া যাবে কুয়েতের ভিসা












