এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানকে সামনে নিয়ে নরসিংদী জেলার মনোহরদী উপজেলাতে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ পালন উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও বিদ্যুৎ কর্মীদের নিরাপত্তা মূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদ উল্লাহর নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।
র্যালী শেষে মনোহরদী পল্লিবিদ্যুৎ সমিতির ডিজিএম লুৎফর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা ও নিরাপত্তা মূলক মহড়া অনুষ্ঠিত হয়।
র্যালী পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শহিদ উল্লাহ, মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম কিবরিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মতিউর রহমান তারা, খিদিরপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান জামিল প্রমুখ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












