মনোহরদী প্রতিনিধি : মনোহরদী শেখের বাজারের কাচাবাজার সংল্গন রফিকুল ইসলামের চায়ের দোকানের আড়ালে জমজমাট জুয়া খেলার আসর। প্রিমিয়ার লীগ (বিপিএল) খেলাকে কেন্দ্র করে এই দোকানে জমে উঠে বাজিতে জুয়ার আসর। এতে আশেপাশের বিভিন্ন শ্রেণী পেশার লোক অংশ নিলেও বর্তমানে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী সংখ্যাই বেশি।
শত শত তরুণ, ছাত্র, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ এসব বাজিতে (জুয়া) জড়িয়ে গেছেন। অনেকে সর্বস্ব খোয়াচ্ছেন। কিন্তু এনিয়ে তাদের কোনো ভ্রূক্ষেপ।
কয়েকজন ক্রিকেট জুয়াড়ির সঙ্গে আলাপ করে জানা গেছে, প্রতি বলে বলে বাজি প্রতি বলে কত রান হবে? ওভারে কত রান হবে? উইকেট পড়বে কি পড়বেনা? কে কয় উইকেটে কোন দল জিতবে, কোন্ খেলোয়াড়ের কত ওভার মেডেন হবে, কত ওভারে কত রান হবে, কোন খেলোয়াড় হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি করবে এসব বিষয়ে বাজি ধরা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনেক ক্রিকেট জুয়াড়ি জুয়ার টাকা যোগাতে গিয়ে চুরি ও ছিনতাইয়ের মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এছাড়া স্কুল ও কলেজের কোমলমতি ছাত্ররা বিপথগামী হচ্ছে। অনেক তাদের মোবাইল ফোন বাজি রেখে হারছে, একই সঙ্গে জুয়ার হারজিৎকে কেন্দ্র করে পারিবারিক ও সামাজিক অস্থিরতা দিন দিন বাড়ছে।











