এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর এক ছাত্রীকে ইভটিজিং এর অভিযোগে দুই জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মাহমুদ হাসান এ দন্ডাদেশ দেন। জানা যায়, প্রায়ই স্কুল ছাত্রীটিকে উত্ত্যক্ত করত কোচের চর গ্রামের মোফাজ্জল হোসেনের বখাটে ছেলে মো. সোহাগ মিয়া (২৪) এবং আব্দুল বারিক মিয়ার বখাটে ছেলে মো. আলী হোসেন (২৫)। বখাটেদের উত্ত্যক্তে অতিষ্ট হয়ে স্কুল ছাত্রীর অভিভাবক উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করে। সোমবার মনোহরদী থানা পুলিশ অভিযুক্তদের আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুজনকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা












