স্পোর্টস ডেস্ক: বুন্ডেসলিগায় দ্বিতীয় হারের স্বাদ পেয়েছে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। শনিবার বরুসিয়া মনশেনগ্লাডবাখের মাঠে ২-১ গোলে হেরেছে বায়ার্ন। ম্যাচের প্রথমার্ধেই পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে বসে বায়ার্ন। ৩৯তম মিনিটে বেলজিয়ামের ফরোয়ার্ড থর্গান হ্যাজার্ড সফল স্পট কিকে দলকে এগিয়ে দেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন জার্মান ডিফেন্ডার মাথিয়াস জিন্টার।
৭৪তম মিনিটে আর্তুরো ভিদালের গোলে বায়ার্নের ম্যাচে ফেরার আশা জাগলেও বাকি সময়ে আর সাফল্য পায়নি দলটি। ১৩ ম্যাচে নয় জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন।
আরেক ম্যাচে নিজেদের মাঠে ভার্ডার ব্রেমেনকে ২-০ গোলে হারানো লাইপজিগ ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
আর বরুসিয়া ডর্টমুন্ডের মাঠ থেকে ৪-৪ গোলে ড্র করে ফেরা শালকে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে মনশেনগ্লাডবাখ। ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ডর্টমুন্ড।
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












