ভালোবাসা দিবসে বিনা খরচে ৩৪ জনের চোখ অপারেশন করেছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। গতকাল বুধবার সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে অধ্যাপক ডা. সালেহ আহম্মেদ, ডা. মজিবর রহমান, ডা. রুবিনা আক্তারসহ বেশ কয়েকজন চিকিৎসক ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ মে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ দল কুষ্টিয়ার হরিণায়নপুরে বিনা মূল্যে চিকিৎসা দেন। সেখানে এক হাজার ৬০০ জন রোগীকে সেবা দেওয়া হয়। তবে জটিল সমস্যা ধরা পড়ায় ১০০ রোগীকে বিনা মূল্যে অপারেশনের জন্য ঢাকায় আসতে বলা হয়। পর্যায়ক্রমে এ অপারেশন কার্যক্রমের গতকাল ছিল শেষ গ্রুপের ৩৪ জন। এ উদ্যোগে সহযোগী হিসেবে আছে কুষ্টিয়ার দোয়ারকা দাস ফাউন্ডেশন।
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. সালেহ আহম্মেদ বলেন, ‘প্রতিবছরই আমরা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ক্যাম্প করে বিনা মূল্যে দরিদ্র রোগীদের চোখের চিকিৎসা দিয়ে থাকি। এরই অংশ হিসেবে কুষ্টিয়ায় ফ্রি আই ক্যাম্প পরিচালনা করা হয়। অপারেশনের পর সবাই পরিষ্কারভাবে দেখতে পারছে।’
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












