আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রি তর তর করে এগিয়ে চলেছে মুকেশ অাম্বানীর হাত ধরে। ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েও মাটির বেশ কাছাকাছি থাকেন জিও’র মালিক। প্রতিদিন সকাল থেকে রাত কী কী দিয়ে সাজানো থাকে মুকেশের খাবার প্লেট, জানলে অবাক হতে পারেন।
নিরামিষভোজী মুকেশ আম্বানী সাধারণত ঘরেই খাওয়া-দাওয়া সারেন । তবে সপ্তাহান্তে সুযোগ থাকলে বেরিয়ে পড়েন পরিবারের সঙ্গে। সেদিন রেস্তোরাঁতেই চলে খানা-পিনা। বাড়িতে সাধারণ খাবার-দাবারই পছন্দ করেন মুকেশ। তাঁর দু’বেলার খাদ্যতালিকায় থাকে ভাত-ডাল বা রুটি-সবজি। মাঝে মধ্যে দুপুরে দোসা খেতে ভালবাসেন তিনি।
যখন মুকেশ রেস্তোরাঁয় যান, যদি ভাবেন, সেই রেস্তোরাঁ নামীদামী পাঁচ তারা, ভুল করবেন। রাস্তার ধারের দোকানে খেয়েও আলাদা তৃপ্তি পান রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক।
মাতুঙ্গা’র মাইসোর কাফে তার অন্যতম প্রিয় রেস্তোরাঁ। বাইরে খেতে হলে মাঝেমধ্যেই ঢুঁ মারেন এখানে। এছাড়া মুম্বাইয়ের স্বাতী স্ন্যাকস-এর বেশ কিছু রেসিপি মুকেশের পছন্দ। মুম্বাইয়ের তাজ কোলাবার চাটও বেশ পছন্দের তার।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












