ভারতের মহারাষ্ট্রের এক মন্দিরের একেবারে সবচেয়ে পবিত্র এবং গোপন প্রকোষ্ঠে মহিলা পুজারিদের ঢুকতে দিতে রাজী হয়েছে মন্দির কর্তৃপক্ষ।
মহারাষ্ট্রের ‘শনি শিংনাপুর’ মন্দিরে প্রবেশাধিকারের দাবিতে নারী অধিকার কর্মীরা সেখানে অনেক দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন।
কয়েক শতাব্দীর পুরনো এই মন্দিরটিতে এ পর্যন্ত কেবল পুরুষদেরই প্রবেশাধিকার ছিল।
কিন্তু গত সপ্তাহে মুম্বাই হাই কোর্ট এই মন্দিরে মহিলাদেরও প্রবেশাধিকার আছে বলে রায় দেয়।
ভারতের এনডিটিভি নিউজ চ্যানেল জানাচ্ছে, মন্দির কর্তৃপক্ষ এখন এই মন্দিরে মহিলাদের ঢুকতে উৎসাহিত করা বা বাধা দেয়া, কোনটাই করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এর মানে হচ্ছে মন্দিরে ঢুকতে মহিলাদের আর কোন বাধা নেই।

শনি শিংনাপুর মন্দিরে ঢুকছেন মহিলারা
ভারতের আরও কিছু মন্দিরে এখনো মহিলাদের ঢুকতে না দেয়ার পুরনো রীতি বহাল আছে।
কিন্তু মুম্বাই হাইকোর্ট বলেছেন, মহিলাদেরও মন্দিরে যাওয়ার অধিকার আছে এবং তাদের মন্দিরে ঢুকতে বাধা দিলে ছয় মাস পর্যন্ত সাজা হতে পারে।
গত বছর একজন মহিলা শনি শিংনাপুর মন্দিরে ঢুকে পড়েছিলেন। এর পর মন্দির কর্তৃপক্ষ মন্দির প্রাঙ্গন ‘পবিত্র’ করতে অনেক ধরণের আনুষ্ঠানিকতা পালন করে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












