আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যাঞ্চলীয় একটি সেনা শিবিরে আধা-সামরিক বাহিনীর এক সৈন্যের গুলিতে তার চার সহকর্মী নিহত ও অপর একজন আহত হয়েছে।
রোববার এক কর্মকর্তা এ কথা জানান।
ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলায় স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সৈন্যটি তার সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। খবর এএফপি’র।
তর্কবিতর্কের জের ধরে ভারতীয় আধা-সামরিক বাহিনীর সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একজন কনস্টেবল এই হামলা চালায়।
বিজাপুরের এক প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলে, ‘ওই কনস্টেবল তার চার সহকর্মীকে লক্ষ্য করে গুলি চালান। এরা ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনায় অপর একজন আহত হয়েছেন। তিনি একজন এএসআই (অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর)।’ (বাসস)
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












