খেলাধুলা ডেস্ক : পার্থে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ৪১ রানের ব্যবধানে হারায় স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। অধিনায়ক হিসেবে স্মিথের এটি ১৬তম জয়। ফলে অস্ট্রেলিয়ার দুই সাবেক অধিনায়ক কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান ও ইয়ান চ্যাপেলকে পেছনে ফেললেন স্মিথ। নিজেদের ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে ১৫টি করে জয়ের স্বাদ পেয়েছেন ব্র্যাডম্যান ও চ্যাপেল।
ব্র্যাডম্যান ১৯৩৬ থেকে ১৯৪৮ সালের মধ্যে ২৪টি টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ১৫টি। এরমধ্যে হার ৩টি ও ৬টি ড্রও ছিলো।
১৯৭১ থেকে ১৯৭৫ সালের মধ্যে ৩০টি টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়ে চ্যাপেলও জয় পেয়েছেন ১৫টি। তার নেতৃত্বে ৫টি হার ও ১০টি ড্রও ছিলো।
স্মিথ ২০১৪ থেকে অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে ২৯ টেস্টে ১৬টি জয়ের পাশাপাশি ৮টি হার ও ৫টি ম্যাচ ড্র করে অসিরা।
অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয়ের স্বাদ পেয়েছেন রিকি পন্টিং।
২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত ৭৭ টেস্টে নেতৃত্ব দিয়ে দলকে ৪৮টি জয়, ১৬টি হার ও ১৩টি ড্র’র স্বাদ দিয়েছেন পন্টিং। আর অস্ট্রেলিয়াকে সবচেয়ে বেশি ৯৩ ম্যাচে নেতৃত্ব দেয়া অ্যালান বোর্ডারের পরিসংখ্যান হলো- ৩২ জয়, ২২ হার, ৩৮টি ড্র ও ১টি টাই। (বাসস)
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












