ব্রাহ্মণবাড়িয়া থেকে রাকিবুল হাসান নুর: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থেকে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার চরচারতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সেলিম মিয়া (২৮) রনি (২০) ও মাসুদ মিয়া (১৯)। তাদের সকলের বাড়ি চরচারতলা এলাকায়।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান, গ্রেপ্তারকৃত সেলিম মিয়া, রনি ও মাসুদ আশুগঞ্জ থানার তালিকাভুক্ত ডাকাত। তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় বিভিন্ন মামলার একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পুলিশ অনেকদিন ধরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েও গ্রেপ্তার করতে পারেনি। অবশেষে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায় পুলিশ। পরে চরচারতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় কিরিচ উদ্ধার করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












