খেলাধুলা ডেস্ক: সাবেক ব্রাজিল সুপারস্টার ও রিয়াল মাদ্রিদ তারকা ফুটবলার রবার্তো কার্লোসকে এবার জেলে যেতে হচ্ছে। মামলায় ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই তারকাকে ৩ মাসের কারাদণ্ড আর বড় অংকের অর্থদণ্ড দিয়েছেন আদালত।
সন্তানদের ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগ এনে মামলাটি করেছিলেন কার্লোসের সাবেক প্রেমিকা বারবারা থার্লার।
ব্রাজিলের গণমাধ্যমসূত্রে জানা গেছে, সাবেক সঙ্গিনী বারবারা থার্লারের কাছে ৬১ হাজার রিয়াল (২০ হাজার ডলার) বকেয়া আছে তার। এই অভিযোগের সত্যতা পেয়ে রিও ডি জেনিরোর একটি আদালত সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি বকেয়া টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন।
তবে ইতিহাসের অন্যতম সেরা লেফট ব্যাক আদালতে বলেছেন, আর্থিক দুরাবস্থার কারণেই তিনি সাবেক প্রেমিকার ভরণ-পোষণের টাকা দিতে ব্যর্থ হয়েছেন। ক’দিন আগেই নবম সন্তানের বাবা হয়েছেন তিনি। এই সময় তাকে সাবেক প্রেমিকার মামলায় শাস্তি ভোগ করতে হচ্ছে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












