অগ্রদৃষ্টি ডেস্কঃ দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে হলুদ জ্বরে (ইয়েলো ফিভার) আক্রান্ত হয়ে গত সপ্তাহে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
সংবাদমাধ্যম জানায়, ব্রাজিলের মিনাস জার্ম প্রদেশে গত সপ্তাহে হলুদ জ্বরে আক্রান্ত হয়ে অন্তত ৩০ জনের প্রাণহানি হয়েছে। দ্রুত ছড়িয়ে পড়া এ ভাইরাসে এখন পর্যন্ত অন্তত ১১০ জন আক্রান্ত হয়েছেন।
রাজ্যের স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত ৩০ জনের মধ্যে ১০ জনের শরীরে হলুদ জ্বরের উপাদানের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। বাকিদের শরীরেও জ্বরের ভাইরাসটি পজেটিভ।
মাত্র এক সপ্তাহে এ জ্বরে আক্রান্তের সংখ্যা ৪৮ থেকে ১১০ এ পৌঁছানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ভাইরাসে আক্রান্ত রোগীকে দ্রুত চিকিৎসায় ব্যর্থ হলে এক সপ্তাহের মধ্যেই মৃত্যুর সম্ভাবনা থাকে।
এ ভাইরাস বহনকারী নারী মশার মাধ্যমে হলুদ জ্বর ছড়ায়। এছাড়া বানরের শরীরেও ভাইরাসটি আক্রমণ করে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












