খেলাধুলা ডেস্ক: অবৈধ বোলিং এ্যাকশনের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার অনুমতি পেলেন পাকিস্তান দলের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। আজ হাফিজের বোলিং অ্যাকশনকে বৈধ ঘোষণা করে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গেল বছরের অক্টোবরে আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আইসিসি। এরপর ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন হাফিজ। সেই পরীক্ষায় তৃতীয়বারের মত তার বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়।
তবে গেল কয়েক মাস নিজের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করেন হাফিজ। এরপর আবারো লাফবরো বিশ্ববিদ্যালয়ে নিজের অ্যাকশনের পরীক্ষা দেন তিনি। সেখানে তার বোলিং অ্যাকশন বৈধতা পায়।
আজ নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতিতে হাফিজের বোলিং অ্যাকশনের বৈধতা ঘোষণা করে আইসিসি। তারা জানায়, ‘পুনঃপরীক্ষায় দেখা গেছে হাফিজের বোলিং অ্যাকশন বৈধ। তাই এখন থেকে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন তিনি।’
অবৈধ বোলিং এ্যাকশনের দায়ে ক্যারিয়ারে এই নিয়ে চারবার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ হন হাফিজ। প্রথমবার ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে, এরপর ২০১৪ সালে দু’বার । যে কারণে নিয়ম অনুযায়ী ১২ মাস বোলিং-এ নিষিদ্ধ ছিলেন পাকিস্তানের এই অলরাউন্ডার।
(বাসস)
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












