চট্টগ্রামে মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে এ কমিটি গঠন করে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য জানান, সিএমপির গোয়েন্দা শাখার উপকমিশনার কুসুম দেওয়ানকে এ কমিটির প্রধান করা হয়েছে। ১০ সদস্যের এ কমিটি মুফতি ইজহারকে তার মাদ্রাসায় সংগঠিত বোমা বিস্ফোরণের বিভিন্ন ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে।
শুক্রবার দুপুরে চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসা থেকে মুফতি ইজহারুলকে গ্রেপ্তার করে সিএমপির গোয়েন্দা শাখার সদস্যরা। তিনি ওই মাদ্রাসার অধ্যক্ষ। শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।
সিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত উপকমিশনার এ বি এম ফয়জুল ইসলাম জানান, খুলশী থানার তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার কারণে মুফতি ইজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। দুই বছর ধরে তিনি পলাতক ছিলেন।
২০১৩ সালের ৭ অক্টোবর লালখান বাজারে মুফতি ইজহারের পরিচালনাধীন জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রাবাসে বিস্ফোরণে তিনজন নিহত ও আরো দুইজন আহত হয়। এ ঘটনায় খুলশী থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় মুফতি ইজহারের ছেলে ও একই মাদ্রাসার শিক্ষক হারুন ইজহার কারাগারে আছেন।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদে বাসে ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ অনুমতি ছাড়াই পাওয়া যাবে কুয়েতের ভিসা












