অগ্রদৃষ্টি ডেস্ক: সরকারি খাতের সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি খাতকে এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তত্ত্বাবধায়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
আজ শুক্রবার দুপুরে প্রেস ইন্সটিটিউট মিলনায়তনে বাজেট বিষয়ক রিপোর্ট প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, বিশ্ব পরিবর্তনের সঙ্গে বাংলাদেশেরও পরিবর্তন হচ্ছে। বেসরকারি খাত আস্তে আস্তে আরও বড় হচ্ছে। ব্যক্তিখাতের ব্যপ্তি বিকাশ হচ্ছে।
তিনি বলেন, এডিবির বাস্তবায়ন, দীর্ঘসূত্রিতা এবং ব্যর্থতা নিয়ে সারা বছর রিপোর্ট করা যায়।
প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক শাহ আলমগীরের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে বিএফইজে’র মহাপরিচালক ওমর ফারুক, ইআরএফে’র সভাপতি সাইফ ইসলাম বেলাল উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












