এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ বিরুদ্ধে মোকাবেলায় ছাত্রী শিক্ষকদের মধুর সম্পর্ক স্থাপনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে গত সোমবার সকাল ১১টায় ক্লাসে শতভাগ ছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মুল প্রতিবেদক হিসাবে শিক্ষা মন্ত্রনালয়ের পরিপত্র উপস্থাপন করে কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম ছাত্রীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করনের লক্ষ্যে শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে বলেন ছাত্রী ও শিক্ষকদের মধুর সম্পর্ক থাকলে মেয়েরা সাধারনতো বিপথগামী হয়না। ধর্মের নামে স্লোগান দিয়ে একটি গোষ্ঠি সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ সৃষ্ঠি করছে। আমাদের সন্তানেরা যেনো বিপথগামী না হয় সেদিকে কঠোর ভাবে সোজাগ থাকতে হবে। অনুষ্ঠিত সভায় টিচার্স কাউন্সিলের সভাপতি মোঃ তসলিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগ সভাপতি শিবলী সাদিক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কালিপদ রায়, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক হামিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এস.এম.এ খালেক, পরিচালনা পর্ষদের সদস্য মোঃ মোশারফ হোসেন বাবুল প্রমুখ। প্রভাষক মাহমুদুন নবী প্রামানিক লিটন এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন প্রভাষক সেলিম জাহাঙ্গীর, প্রভাষক সাহাবুদ্দিন, প্রভাষক এনামুল হক সহ ছাত্রীদের।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












