করোনাভাইরাসে বিশ্বজুড়ে আরো চার হাজার মানুষের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি ছাড়ালো ৮ লাখ ১২ হাজার। মোট শনাক্তের সংখ্যা দুই কোটি ৩৬ লাখের মতো। বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন ২ কোটি ৬০ লাখের অধিক মানুষ।
দৈনিক হিসাবে মৃত্যু আর সংক্রমণ শনাক্তে শীর্ষে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৮৪৬ জন, প্রায় ৬২ হাজারের মতো মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিনের উপস্থিতি।
এদিকে, ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখলো মেক্সিকো, মারা গেছেন ৬৪৪ জন। প্রায় একমাস পর, সর্বনিম্ন ৪৩০ জনের মৃত্যু রেকর্ড হলো যুক্তরাষ্ট্রে। তবে, দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৮০ হাজার ছাড়ালো।
তবে, মহামারির প্রকোপ শুরুর তিন মাস পর, ২৪ ঘণ্টায় সর্বনিম্ন ৪৯৫ জনের মৃত্যু রেকর্ড করলো ব্রাজিল। দেশটিতে করোনায় মোট প্রাণহানি এক লাখ ১৪ হাজারের উপরে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












