স্পোর্টস ডেস্ক: সেরা অবস্থায় থেকে রাশিয়া বিশ্বকাপে যেতে চান লিওনেল মেসি। একারণেই তার বিশ্রামের প্রয়োজন বলে মনে করেন আর্জেন্টিনা অধিনায়ক।
সে জন্যেই নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে দলের সেরা খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে আর্জেন্টিনা। আগামী মঙ্গলবার বিশ্বকাপের প্রস্তুতিপর্বে সুপার ঈগলদের বিপক্ষে মাঠে নামবে হোর্হে সাম্পাওলির দল।
বার্সেলোনার হয়ে এ মৌসুমে প্রায় সব ম্যাচে খেলেছেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৭ ম্যাচে করেছেন ১৬ গোল। ক্লাব ও জাতীয় দলের হয়ে ব্যস্ত সময় কাটানো পাঁচবারের বর্ষসেরা ফুটবলার নাইজেরিয়ার বিপক্ষে না খেলার কারণ হিসেবে বিশ্রামের প্রয়োজনীয়তার কথাটিই বিশেষ করে জানিয়েছেন।
“আমরা সাম্পাওলির সঙ্গে কথা বলেছি। মৌসুমে আমরা অনেক ম্যাচ খেলি- চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে, লা লিগা। এর সঙ্গে জাতীয় দল ও ভ্রমণও আছে।”
“আমি সেরা উপায়ে বিশ্বকাপে যেতে চাই।”
সতীর্থ আগুয়েরোর প্রশংসায় মেসি বলেন, “এটা চমৎকার। গোল করা কুনের জন্য গুরুত্বপূর্ণ। আমি তাকে নিয়ে খুশি। সিটির হয়ে সে অনেক গোল করছে। এখন সে তা জাতীয় দলে করছে। এটা আমার পছন্দ।”
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












