মধ্যপ্রাচ্যের তিনটি দেশে নানা অপরাধে সাজা ভোগ করে আসা ২১৯ জনকে তাদের ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে কারাগারে পাঠানো হয়েছে।
কাতার, কুয়েত ও বাহরাইন থেকে আসা এই বাংলাদেশিরা ঢাকার দিয়াবাড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে ছিলেন।
শনিবার তাদের কোয়ারেন্টিন শেষ হলে কারাগারে পাঠিয়ে দেওয়া হয় বলে তুরাগ থানার ওসি নুরুল মোত্তাকিন জানিয়েছেন।
কারাগারে পাঠানোর কারণ জাতে চাইলে তিনি বলেন, “তারা ওই তিনটি দেশে বিভিন্ন অপরাধে সাজা ভোগ করেন। সাজা ভোগ শেষ হওয়ার পর করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেই তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল।
“১৪ দিন তারা কোয়ারেন্টিনে ছিলেন, তা শেষ হওয়ার পর তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।”
শুরুতে আশকোনার হজ ক্যাম্পে সেনা ব্যবস্থাপনায় রাখা হত বিদেশ থেকে আসা বাংলাদেশিদের, পরে দিয়াবাড়িতেও হয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার (ফাইল ছবি)
ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার নাবিদ কামাল জানান, এদের মধ্যে কাতার থেকে আসেন ১৪১ জন এবং কুয়েত ও বাহরাইন থেকে ৩৯ জন করে এসেছেন।
ওই সব দেশে তারা কী কী অপরাধ করেছিলেন- জানতে চাইলে তিনি বলেন, সে বিষয়ে কিছু তারা জানতে পারেননি
“তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। আর বাংলাদেশে তাদের বিরুদ্ধে কোন মামলা বা অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হবে।”
পুলিশ কর্মকর্তা নাবিদ বলেন, ২১৯ জনের মধ্যে কারও কারও পাসপোর্ট পাওয়া গেছে। কারও পাসপোর্টই ছিল না।
তারা কীভাবে ওই সব দেশে গিয়েছিলেন, তাদের প্রকৃত পেশা কী, তাও জানার চেষ্টা করা হবে বিলে জানান তিনি।
“`আমরা তো কেবল তাদের পেলাম, সব কিছু জানতে একটু সময় লাগবে।”
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












