ডেস্ক নিউজ : ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিজয়ের চেতনাকে ধারণ করে গণতন্ত্র ও জনগনের হারানো ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আরেকটি মুক্তি সংগ্রামের বিকল্প নাই বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
শুক্রবার দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া মহান বিজয় দিবস উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে বলেছেন, গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও সাম্য মহান স্বাধীনতার মূলমন্ত্র হলেও প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতির কারণে আমরা সে লক্ষ্য অর্জন করতে পারিনি। মূলত দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের মাধ্যমে সুখী, সমৃদ্ধ ও স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব।
নেতৃদ্বয় দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে সবাইকে প্রতিহিংসা, প্রতিশোধ ও বিভেদের রাজনীতি পরিহার করে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই। ভোটাধিকার হরণকারী এই সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্বৈরাচার এই সরকারকে আন্তর্জাতিকভাবে কোনো দেশ স্বীকৃতি দিচ্ছে না উলেখ করে নোমান বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে বাংলাদেশ কার্যত একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিদেশীদের কাছে চিহ্নিত হবে।
তারা আরো বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনার মধ্যে অন্যতম একটি বিষয় ছিল বহু দলীয় গণতন্ত্র, ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা। স্বাধীনতা অর্জনের ৪৬ বছর পরও আমাদের গণতন্ত্র, ভোটাধিকার, বাক স্বাধীনতা ও স্বাভাবিক মৃত্যুর নিরাপত্তা চেয়ে সংগ্রাম করতে হচ্ছে। স্বৈরাচারের বিরুদ্ধে এই সংগ্রামে জয়লাভ করতে পারলেই রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা অর্থবহ হবে।
বিবৃতিতে নেতৃদ্বয় দেশের স্বাধীনতা অর্জনে লাখো শহীদ আর দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের হেফাজত ও দেশ-জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
কর্মসূচী : মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর ভোর ৬টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ নেতা-কর্মীরা জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হবেন।
পার্টির মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত হয়ে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












