নিজস্ব প্রতিবেদক :- প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সরকারের চাপে পৌর নির্বাচন সুষ্ঠু করতে না পারলে দয়া করে সরে দাঁড়ান। জনগণের কাছে আরেকবার ঘৃণিত হবেন না। বিগত দিনের সিটি নির্বাচনের পুনরাবৃত্তি হলে পরিণাম শুভ হবে না।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে ‘আজকের গণতন্ত্র ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সরকার ও তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন পৌর নির্বাচনের মাধ্যমে জনগণকে ধোঁকা দিচ্ছে উল্লেখ করে খন্দকার মাহবুব বলেন, দুই সিটি (ঢাকা উত্তর ও দক্ষিণ) নির্বাচনের মত সরকারের আত্মতুষ্টির জন্য আজ্ঞাবহ এই নির্বাচন কমিশন যা যা করার তাই করবে।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, যতই উন্নয়নের ধোঁয়া তুলুন তা দিয়ে আপনার শেষ রক্ষা হবে না। অতীতেও স্বৈরাচারীরা উন্নয়নের ধোঁয়া দিয়ে টিকে থাকতে পারেনি। বরং ঘৃণা বৃদ্ধি পেয়েছে। তাই আপনিও টিকতে পারবেন না।
আয়োজক সংগঠনের সভাপতি হাজী মো. লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবেদীন ফারুক, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-স্বেচ্ছাবিষয়ক সম্পাদক এবি এম মোশারফ হোসেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












