স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) ২০১৭ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আরেকটি বড় সম্মাননা পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা। পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন টাইগার দলের ওয়ানডে অধিনায়ক।
পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছিলেন চার ক্রীড়াবিদ। মাশরাফি বিন মর্তুজার (ক্রিকেট) সঙ্গে মনোনীতদের মধ্যে ছিলেন সাকিব আল হাসান (ক্রিকেট), মাহমুদউল্লাহ রিয়াদ (ক্রিকেট) এবং জাফর ইকবাল (ফুটবল)। অনলাইনে ক্রীড়ামোদীদের ভোটে এ ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়েছেন মাশরাফি।
রাজধানীর সোনারগাঁ হোটেলের বলরুমে আজ আনুষ্ঠানিকভাবে পুরস্কার হাতে তুলে দেয়া হয় বিজয়ীদের। প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ারের প্রতিনিধি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












