জাকির সিকদার:: গোপালগঞ্জের মুকসুদপুরের মাদক ব্যবসায়ী শহিদুল কর্তৃক দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ ও মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। শনিবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম আব্দুল মুগ্নী নীরো ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এক বিবৃতিতে মামলার বাদী মাদক ব্যবসায়ীকে শহিদুল ইসলামকে তুলে নেয়ার আহবান করেছে। বিবৃতিতে বলা হয়, পারিবারিক ও জমিজমার বিরোধকে পুঁজি করে মাদক মামলার আসামী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে উল্লেখিত মামলায় স্থানীয় দৈনিক যুগের সাথী পত্রিকার সম্পাদক ও সাংবাদিক নুর ইসলাম ও তারঁ ভাই সাংবাদিক জাকির আহমেদ’র মুকসুদপুর থানায় সাজানো একটি চাঁদাবাজি মামলাটি দায়ের করে। বিবৃতিদাতারা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবী জানায়। অন্যথায় মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম শহিদের সকল কুকীর্তি তুলে ধরা হবে।
সাম্প্রতিক খবর:

বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

কুয়েতে মধ্য আমেরিকার তিন দেশের যৌথ স্বাধীনতা দিবস উদ্যাপন

কুয়েতে ঈদের আগে সুগন্ধি বাজারে ব্যস্ত ছিলেন বাংলাদেশী ব্যবসায়ীরা

ঐতিহাসিক বদর দিবস আজ

জায়েদ সাসটেইনেবলিটি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের মোস্তফা

২০২৪ সালে মৌলভীবাজারের আলোচিত ঘটনা

কুয়েতে "মাদককে না বলি,খেলাধুলাকে হ্যাঁ বলি" স্লোগানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জালালাবাদের নির্বাচন বাতিল

ওমানে স্থানীয় কর্মীদের চাকরির সুযোগ, প্রবাসীদের জন্য কঠোর নিয়ম












