ঢাকা: গত সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করাটা ঐতিহাসিক ভুল ছিলো বলে উল্লেখ করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা।
শনিবার ( অক্টোবর ১৫) জাতীয় প্রেসক্লাবে ‘নির্বাচন কমিশন পুনর্গঠন ও নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবে বেলা এগারোটায় শুরু হয় অনুষ্ঠানটি।
ড. শামসুল হুদা আরও বলেন, বিএনপির এই সিদ্ধান্তের ফলে গণতন্ত্রের প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচনে অংশ নিলে আপনি সংসদে গিয়েই প্রতিবাদ করতে পারেন। কিন্তু আপনারা (বিএনপি) ৫ জানুয়ারির নির্বাচনের আগে রাস্তায় আগুন দেবেন। গাড়িতে বোমা মারবেন। ভায়োলেন্স করবেন। এতে পাবলিক কনসেপশন দাঁড়ায়, আপনারা গণতন্ত্রের জন্য নয়, ক্ষমতায় যাওয়ার জন্যই এই সব করছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দিন আহমেদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, আইনজীবী শাহদীন মালিক, গণমাধ্যম বিশেষজ্ঞ মোহাম্মদ জাহাঙ্গীর, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রমুখ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












